মোঃ জাফর হোসেন, নলছিটি:
ঝালকাঠির নলছিটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভা শেষে র্যালি অনুষ্ঠিত হয়। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপি'র সভাপতি এ্যাডভোকেট সাহাদাত হোসেন, উপজেলা বিএনপি'র সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সাধারন সম্পাদক সেলিম গাজী, কাজী জাহাঙ্গীর হোসেন সহ যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।