
রিপোর্টঃ মোঃ জাফর হোসেন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ঘরের মাচায় ঝুলন্ত অবস্থায় এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮ টার দিকে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুস সালাম।
নিহত শিক্ষার্থীর নাম মনি আক্তার (১৪)। তিনি উপজেলার নাচনমহল ইউনিয়নের খুলনা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে এবং ডেবরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরিবারের সদস্যরা নিহত মনি আক্তারকে বাসায় দেখতে না পেয়ে খোঁজাখুজি করে নিজগৃহের মাচার আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় নিহতের মা। তাঁর চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ জাফর হোসেন
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ