সাংবাদিক: রিয়াদুল ইসলাম জামাল
দৈনিক যুগান্তর বাংলাদেশ
ঢাকা-১৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস. এম. ফজলুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কাফরুল থানা শাখা ৪ নং ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। শনিবার বিকেলে রাজধানীর কাফরুল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস. এম. ফজলুল হক। শুভেচ্ছা বিনিময়কালে তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
[caption id="attachment_645" align="alignnone" width="300"]
oplus_0[/caption]
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কাফরুল থানা শাখা ৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি মিরাজ দেওয়ান,
সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন ও মোতালেব মৃধা,
সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,
সাংগঠনিক সম্পাদক আছমত আলী,
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এরশাদুল জামান,
সদস্য মোঃ ওয়াসিম।
[caption id="attachment_646" align="alignnone" width="300"]
oplus_0[/caption]
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা জাতির কল্যাণে কাজ করবেন এবং জনগণের আস্থা অর্জন করে একটি কল্যাণরাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।