1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৪:২২|
শিরোনামঃ
সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বিএনপি’র পদ ফিরে পেলেন আরো দুই নেতা আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ই/য়া/বা ও গাঁ/জা সেবনকারী আটক

শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও অসহায় পরিবারকে ছাগল প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৬২ Time View

‎রবিউল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
‎অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শিবগঞ্জে গুণীজন সংবর্ধনা ও অসহায় পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুকনুল হক, সংস্থার উপদেষ্টা ও শিবগঞ্জের সাবেক সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান ও সদস্য প্রভাষক মাহফুজুর রহমান।

‎এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
‎উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব,সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম,নাগরিক ঐক্যের বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান সাগর,
‎জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন প্রগতি কল্যাণ সংস্থার সদস্য আব্দুল হান্নান, মোহাম্মদ আলী, সামছুর রহমান, সোহেল রানা, রেজা, মোহাম্মদ আলী, মিল্লাত প্রমূখ।

‎৫ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা
‎অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ ক্যাটাগরিতে ৫ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন—
‎আলোকিত মানুষ: সাবেক সিভিল সার্জন ডা. নোমান চৌধুরী,
‎কৃষি ক্ষেত্রে শ্রেষ্ঠ উদ্যোক্তা: শামিমা আক্তার
‎গুণী শিক্ষক: মোস্তাফিজার রহমান
‎আলোকিত সাংবাদিক: রতন কুমার রায়
‎মরণোত্তর সংবর্ধনা: নয়াদিগন্তের সাংবাদিক খলিলুর রহমান আকন্দ।

‎অনুষ্ঠান শেষে সংস্থার উপদেষ্টা তাসনিমুজ্জামানকে পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। পরে একটি অসহায় পরিবারকে ছাগল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com