1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০৮|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৪১ Time View

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোরে ঈদুল ফিতরের দিন সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ই এপ্রিল ) বিকেলে তানোর পৌরসভা ও উপজেলা সচেতন নাগরিকদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের মালিকানাধীন গোল্লাপাড়া বাজারস্থ বরেন্দ্র ক্যাবল টিভি নেটওয়ার্কে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে একটি বিক্ষোভ মিছিল তানোরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে তানোর থানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক ও তালন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তুজা।
সমাবেশে বক্তব্য রাখেন তানোর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক ও বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সরনজাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম এবং তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহ্বায়ক একরাম আলী মোল্লা, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সুলতান আহম্মেদ, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী ও তোফাজ্জুল হোসেন তোফা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ঈদের দিন নামাজের সময়কে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে মিজানুর রহমান মিজানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
তারা আরও বলেন, ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক এক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে তার চাচা কুঠিপাড়া গ্রামের জালাল উদ্দীনসহ দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ মামলাটি তদন্ত করছে।
এদিকে, বক্তাদের অভিযোগ—ঘটনার কয়েকদিন পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আসামিদের পক্ষে অবস্থান নিয়ে তানোরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এর প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সমাবেশ থেকে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com