1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৫|
শিরোনামঃ
সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বিএনপি’র পদ ফিরে পেলেন আরো দুই নেতা আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ই/য়া/বা ও গাঁ/জা সেবনকারী আটক

ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ Time View

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান (ভোলা)
ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতিমুক্ত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ভোলার সাতটি উপজেলায় বিশেষায়িত ‘সততা স্টোর’ উদ্বোধন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিটি উপজেলায় দুটি করে মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালু করা হয়েছে।
​রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সততা স্টোরের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কাশেম।
​সততা স্টোর কেবল একটি দোকান নয়, এটি নৈতিকতা চর্চার একটি পাঠশালা। এখানে কোনো বিক্রেতা থাকবে না; শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় উপকরণ কিনে নিজেরাই ক্যাশ বক্সে টাকা জমা দেবে। এই চর্চা তাদের মনে আত্মবিশ্বাস ও সততার এক সুদৃঢ় ভিত্তি তৈরি করবে।”
স্টোরে কোনো দোকানদার বা সিসি ক্যামেরা ছাড়াই পণ্য কেনাবেচা হবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং হালকা নাস্তা পাওয়া যাবে। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা থাকবে। শিক্ষার্থীরা পণ্য নিয়ে নির্ধারিত বাক্সে সঠিক পরিমাণ টাকা জমা দিয়ে আসবে। নজরদারির ঊর্ধ্বে থেকে নিজ বিবেকের কাছে দায়বদ্ধ থাকার মানসিকতা তৈরি করা।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাহারুল হক। স্টোরগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য প্রতিটি মনোনীত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ২৫ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করা হয়।
​উক্ত অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
​দুদক কর্মকর্তাদের মতে, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও বিদেশে বাংলাদেশের সুনাম বয়ে আনবে। যদি শৈশব থেকেই তারা ‘সততাই সেরা নীতি’—এই আদর্শে বড় হয়, তবেই একটি সুন্দর, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com