1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০০|
শিরোনামঃ
সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বিএনপি’র পদ ফিরে পেলেন আরো দুই নেতা আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ই/য়া/বা ও গাঁ/জা সেবনকারী আটক

সন্ত্রাস ও চাঁদা বাজী দখল বাজী কি বন্ধ হবে নতুন বাংলাদেশে?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ Time View

স্টাফ রিপোর্টার

মোঃ আবদুল মোতালিব খান

বিগত পনের বছর বাংলাদেশের জনগন দেখেছে সন্ত্রাস চাঁদা বাজী দখল বাজী কারা করেছে যে দলের নেতা কর্মীরা এসব কর্মকাণ্ড করেছে তাদের কে তাদের উপযুক্ত জবাব দিয়েছে ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের জনগণ।

বিগত পনের বছর যে পরিমান লুটপাট অপশাসন হয়েছে তাহা আর জনগন মেনে নিতে পারে নাই তাই সবাই এক কাতারে শামিল হয়ে ফ্যসিসকে বিদায় করেছে। সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে যেখানে থাকবে না কোন সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি

কিন্তুু সম্প্রতি সময়ে দেখা গেছে চাঁদাবাজির ব্যাপক সংবাদ গণমাধ্যমে প্রচার হয়েছে বর্তমান বাংলাদেশে কে বা কারা এ সকল চাঁদাবাজির সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা প্রয়োজন । সন্ত্রাসী চাঁদাবাজি দখল বাজির সাথে যারা জড়িত এরা আসলে কোন দলের আদর্শ নিয়ে রাজনীতিতে আসে না, এরা আসে শুধু তাদের নিজেদের ফায়দা হাসিল করতে ।

চাঁদা বাজ, দখলবাজদের কোন নীতি আদর্শ নাই। এ সকল দুষ্ট চক্র যে সকল দলের পরিচয় দিয়ে এ সকল কর্মকাণ্ড করে তাতে করে দল সাধারণ জনগণের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তাই যাদের কর্মকাণ্ডে দল প্রশ্নবিদ্ধ হয় এদের নিজ নিজ দল থেকে আজীবন বহিষ্কার করে আইনের আওতায় তুলে দেওয়া হোক।

সামনে জাতীয় সংসদ নির্বাচন এসময় যদি যে কোন দলের পরিচয়ে কেউ চাঁদ বাজী দখল বাজী ছাএলীগের পাওনা টাকা উদ্ধারের টেন্ডার নিয়ে সকল অপকর্মের সাথে জড়িত থাকে তাতে করে দল হবে ক্ষতিগ্রস্ত ।

তাই এই দুষ্ট চক্র যে দলেরই হোক পুলিশ প্রশাসনকে পুণ্য ক্ষমতা দিয়ে এদের আইনের আওতায় আনা দরকার এবং পুলিশ প্রশাসনকে একটি নির্দেশ দেওয়া হোক অপরাধীদের আইনের আওতায় আনলে কে বা কারা কোন দলের তাদের ছাড়াতে তদবির করেন তাহা যেন গণমাধ্যমে প্রকাশ করা হয়।
কোন সন্ত্রাস চাঁদাবাজ দখলবাজ টেন্ডারবাজ আইনের ঊর্ধে নয়। এদের দমনে পুলিশকে পূর্ণ সহায়তা করলে আর কোন চাঁদাবাজী সন্ত্রাসী দখলবাজী বাংলাদেশে হবে না।

জনগনের চাওয়াটাও পূরণ হবে একটি প্রবাদ আছে ” দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো” তাই আসুন নিজেদের লোকবল বাড়াতে এসকল দুষ্ট চক্রকে প্রশ্রয় না দেই।

সকল রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনের আগেই নিজ নিজ দলে কোন দুষ্কৃতিকারী থাকলে শুদ্ধি অভিযান চালানোর জরুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com