1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:২৯|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫০ Time View

বিশেষ প্রতিনিধিঃ

মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক যুগান্তর বাংলাদেশ-এর দক্ষিণ সুরমা প্রতিনিধি আহমেদ আকবর-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে নান্টু লালের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের পর সাংবাদিক আহমেদ আকবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিক ভয়েস মেসেজ পাঠিয়ে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এসব ভয়েস বার্তায় তাকে সংবাদ প্রকাশের পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক আহমেদ আকবর জানান, তিনি পেশাগত দায়িত্ব পালন করে মাদক ও জুয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com