1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ২:১৯|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

“সুনামগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থার প্রতীক বিএনপি নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৩৯ Time View

উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তৃণমূল এবং সাধারণ জনসাধারণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য *কলিম উদ্দিন আহমেদ মিলন*।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলে সুদৃঢ় সংগঠনিক ভিত্তি তাকে এই আসনের সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধু রাজনৈতিক কর্মসূচিতে নয়, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, কারাবন্দীদের সহায়তা, অসহায় মানুষের খোঁজখবর নেওয়া, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক দায়বদ্ধতা পালনে তার ভূমিকা প্রশংসিত। তৃণমূল বিএনপির নেতাকর্মীদের অনেকেই বলেন, “*কলিম ভাই আমাদের শুধু নেতা না, তিনি আমাদের ভরসার নাম।*” গত ১৬ বছর সিলেট বিভাগের সকল আন্দোলন সংগ্রামে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

এ বিষয়ে *কলিম উদ্দিন আহমেদ মিলন* বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আমার উপর আস্থা রাখেন, তাহলে আমি জীবন বাজি রেখে জনগণের পাশে থাকব। আমি বিশ্বাস করি, মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী হবো।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিলনের ব্যাপক জনসম্পৃক্ততা, জনপ্রিয়তা এবং সাংগঠনিক ভিত্তি তাকে এই আসনে বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে। তাকে বাদ দিয়ে কাউকে মনোনয়ন দিলে বিএনপির জন্য আসনটি রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com