1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৫৭|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

গনতন্ত্র হাতকে শক্তিশালী করতে নারীর নিরাপত্তা অপরিহার্য বললেন শামা ওবায়েদ ইসলাম রিংকু

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪৩৩ Time View

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

নারীর জয়ই সকলের জয়
এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক বর্ণাঢ্য নারী সমাবেশ। আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে উপজেলা সদরের শহীদ আকরামুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে নগরকান্দা মহিলা দল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিনে প্রধান অতিথি বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন,নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কোনো দেশের গণতন্ত্র শক্তিশালী হতে পারে না।সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ অপরিহার্য। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশী বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম। সাংগঠনিক সম্পাদক সামছুর নাহার রেভা এবং পৌর মহিলা নেত্রী কানিজ শাহারিদা। বক্তারা তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন, রাজনৈতিক অধিকার, নিরাপত্তা এবং সমাজ বিনির্মাণে নারীর বলিষ্ঠ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রীদের পাশাপাশি স্থানীয় নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমাবেশ স্থলজুড়ে ব্রাশ করে উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com