1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৪:৫৭|
শিরোনামঃ
সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বিএনপি’র পদ ফিরে পেলেন আরো দুই নেতা আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ই/য়া/বা ও গাঁ/জা সেবনকারী আটক

ছাতকে চোরাকারবারি শাহিনের নেতৃত্বে পুলিশের ওপর বর্বরোচিত হামলা: দুই পুলিশ গুরুতর আহত।*

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৬৮ Time View

ছাতক উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার টেঙ্গারগাঁও গ্রামে চোরাকারবারি শাহিন মিয়ার নেতৃত্বে পুলিশের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তারা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র জানায়, ছাতক থানার নিয়মিত মামলার আসামি ধরতে গত ২৫ আগস্ট রাতে এসআই মোঃ রোমেন মিয়া সঙ্গীয় ফোর্সসহ টেঙ্গারগাঁও গ্রামে অভিযান চালান। অভিযানে গেলে চোরাকারবারি শাহিন মিয়ার ভাই জয়নাল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় দুই সদস্যকে।

খবর পেয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ চারজনকে গ্রেফতার করে।

জানা যায়, অভিযুক্ত শাহিন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কার্যক্রম চালিয়ে আসছে। কিছুদিন আগে তার চোরাচালানের বিষয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় দুই সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকি দেয় সে। এ বিষয়ে থানায় অভিযোগ দিলেও তখন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি, ফলে সাহস বেড়ে যায় তার। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। বাকিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com