1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪৩|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

*ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১*

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯৩ Time View

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের লাল মসজিদের সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ বদরুজ্জামান বদরুল (৪২)-কে আটক করা হয়। তার হেফাজত থেকে Mc Dowells No-1 LUXURY (375 ml) ১৫ বোতল, Ice VODKA (375 ml) ১২ বোতল এবং Officer’s Choice (180 ml) ২৩ বোতলসহ মোট ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ১৯৭৪ সালের The Special Powers Act-এর 25B(1)(b) ধারায় ছাতক থানায় একটি মামলা (মামলা নম্বর-০৯, তারিখ-১৯/০৯/২০২৫) দায়ের করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com