1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৮|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

জয়পুরহাটে এসি আই সীডের কর্মশালা: বাজারে আসছে আলুর নতুন ৫ জাত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭২ Time View

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে ব্যবসায়ীদের অংশগ্রহণে আলুর নতুন পাঁচটি জাতের বীজ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে এসি আই সীড।

কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলার বীজ ব্যবসায়ী মো. গোলাম রব্বানী, প্রোপ্রাইটর, মেসার্স রাকিব ট্রেডার্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসি আই সীডের বগুড়া অঞ্চলের এরিয়া সেলস ম্যানেজার। প্রধান অতিথি ছিলেন এসি আই সীডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস ম্যানেজার এ কে এম শাহিনুর রহমান, ন্যাশনাল সেলস ম্যানেজার মনোসিজ কুমার মন্ডল এবং প্রোডাক্ট ম্যানেজার গোলাম মোস্তফা।

জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১২০ জন বীজ ব্যবসায়ী কর্মশালায় অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের সঙ্গে বীজের মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ, কৃষকের কাছে সময়মতো উন্নতমানের বীজ পৌঁছে দেওয়ার কৌশল ও ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের বিকল্প নেই। তাই ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষকের কাছে সঠিক সময়ে উন্নত বীজ পৌঁছে দেওয়াই এ কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় জানানো হয়, এসি আই সীড এ বছর নতুন পাঁচ জাতের আলুর বীজ বাজারজাত করছে। এগুলো হলো— এসি আই আলু-১৯, এসি আই আলু-১৪, এসি আই ফ্রাই আলু-২, ভ্যালনেসিয়া এবং কাটার্জেনা।

আয়োজকদের মতে, এই নতুন জাতের আলুগুলো কৃষকদের ফলন ও আয়ের সম্ভাবনা বাড়াবে এবং বাংলাদেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com