1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫০|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

কলিম উদ্দিন মিলনের আহ্বানে রচিত হলো বিএনপির নতুন ইতিহাস: ৩১ দফায় জেগে উঠলো ছাতক শহর*

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৯১ Time View

সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক উপজেলা প্রতিনিধি —

কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব কলিম উদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে আজ ৮ অক্টোবর বিকেল ৩টায় ছাতক শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ‘জাতির মুক্তি সনদ’ ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, জনাব আব্দুর রহমান (সাবেক সহ-সভাপতি), জনাব মো. নজরুল ইসলাম এবং জনাব হাজী আব্দুল বারী। ছাতক উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপি’র আবায়ক শামসুর রহমান সামছু, যুগ্ম আহ্বায়ক, জসিম উদ্দিন সুমেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহেদুল ইসলাম আবাব, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আজিজুর রহমান, দক্ষিণ খুরমা ইউনিয়নের প্রতিনিধি শামীম আলম নোমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মনির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাকি বিল্লাহ, ছাতক পৌর যুব দলের আহ্বায়ক মোঃ খায়ের উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী আশিদ আলী, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ তারেক আহমেদ, পৌর যুব দলের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ মাহমুদ মনির, নোমান ইমদাদ কানন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের
যুগ্ন আহবায়ক আব্দুল বাকী মুহিত সহ ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস’র ছাতক উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

*সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “এই কর্মসূচি কোনো ব্যক্তির স্বার্থে নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। বিএনপির ৩১ দফা শুধু দলের নয়—এটি দেশের সকল নিপীড়িত মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। ছাতক-দোয়ারাবাজারের জনগণ এই প্রচেষ্টায় সম্পৃক্ত হয়ে সক্রিয় ভূমিকা রাখছে।”*

*তিনি আরও বলেন, “আমরা এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সাধারণ জনগণকে জাগ্রত করতে চাই। ইনশাআল্লাহ, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের মাঝে ৩১ দফা ছড়িয়ে দেবো এবং তাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই পথচলায় সম্পৃক্ত করবো।”*

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com