1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৫৬|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

বাঁশখালী থানা পুলিশের নির্ঘুম অভিযানে ১৬ ঘন্টার মধ্যে অপহৃত ৫ মাস বয়সী শিশু উদ্ধার ও ১জন আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮০৮ Time View

রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায়, আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সোহানুর রহমান সোহাগ এর তত্ত্বাবধানে ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে বাঁশখালী থানা পুলিশের একটি চৌকস টিম মাত্র ১৬ (ষোল) ঘন্টার মধ্যে অপহৃত ৫ মাস বয়সী শিশু মোঃ আদিয়াতকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

গত ১৩/১০/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ০২.০০টা হতে ০৩.০০টার মধ্যে বাঁশখালী থানাধীন ছনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আলজ্জানি বর বাড়ীতে জনৈক মনজুর আলম এর উঠান থেকে তার একমাত্র শিশু সন্তান আদিয়াত (০৫ মাস) কে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিবর্গ অপহরণ করে।

এ ঘটনায় দ্রুত মামলা রুজু হলে, বাঁশখালী থানা পুলিশ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে শিশুটির অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে আজ ১৪/১০/২০২৫ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকার সময়, চন্দনাইশ থানা পুলিশ এর সহযোগিতায় চন্দনাইশ থানাধীন কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকা থেকে অপহৃত শিশু আদিয়াত (০৫ মাস) কে উদ্ধার ও নারী আসামী রোবাইদা সুলতানা আনজু , স্বামী- মোঃ নাছির উদ্দিন (ওমান প্রবাসী), সাং–মুরাদাবাদ, ০৪নং ওয়ার্ড, কাঞ্চনা ইউপি, থানা–চন্দনাইশ, জেলা–চট্টগ্রাম কে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী রোবাইদা সুলতানা স্বীকার করেন যে, সে তার আত্মীয় আলমগীর ও এজাহারনামীয় আসামী রিদুয়ান এর কাছ থেকে ১,২০,০০০/- টাকার বিনিময়ে অপহৃত শিশু আদিয়াতকে ক্রয় করে।

গ্রেফতারকৃত নারী আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com