1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৪৬|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতিতে নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৫৮৩ Time View

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলার তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২২ নভেম্বর ২০২৫) এশার নামাজের পর সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আজহার আলী এবং পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আফজাল হোসেন।

ত্রিবার্ষিক সাধারণ সভার শুরুতেই গত তিন বছরের পুরোনো কমিটিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে সমিতির সকল সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন সাত সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নতুন নেতৃত্বে যারা দায়িত্ব পেলেন নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজগর আলী এবং ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিরাত স্টোরের প্রোপাইটার আব্দুর রহিমকে।
এছাড়াও আরও চারজন সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট সাত সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যারা আগামী তিন বছর সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।


সভার বিভিন্ন আলোচনায় উঠে আসে—
স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থরক্ষা
বণিকদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভূমিকা
বাজার ব্যবস্থাপনা ও সুষ্ঠু ব্যবসা পরিবেশ নিশ্চিতকরণ
সমিতির ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ করা
নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সদস্যরা আশা প্রকাশ করেন যে, আগামীর দিনগুলোতে ব্যবসায়ী সমাজের উন্নয়ন, ন্যায্য বাণিজ্য ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে তারা সক্রিয় ভূমিকা পালন করবে।
সভার পুরো সময়ে উপস্থিত ছিলেন
মো:শহিদুল ইসলাম নান্টু, মোঃ ইমদাদুল, মোঃ শমসের, মোঃ শফিকুল ইসলাম, মোঃ হামিদুর চৌধুরীসহ প্রায় একশতাধিক বণিক সদস্য।
সকল উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “সমিতির উন্নয়ন ও বণিকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
সভার শেষ অংশে সমিতির উন্নয়ন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং বণিক সম্প্রদায়ের ঐক্য অক্ষুণ্ণ রাখতে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com