
মোঃ ইলিয়াছ খান
ফরিদপুর প্রতিনিধি:
চার দিনেও ঘাতক শনাক্ত নয়—বিচারের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক ও স্বজনদের বিক্ষুব্ধ প্রতিবাদ
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান রহমান হত্যার চার দিন পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসীর কণ্ঠে। বিচারের দাবিতে সকালে জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও পারভেজ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়—
“জায়ানের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। মানববন্ধনে উল্লেখ করেন দায়ীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ও নিহতের দাদা গোলাম হোসেন, চাচা হাবিব মোল্লা, দাদি রেহেনা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম হাদী, জসিম উদ্দিন এবং কিন্ডারগার্টেন সভাপতি সওকত আলী খান।
ঘটনার বিবরণ
গত বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার এক ঘণ্টার মাথায় পাকুড়িয়া গ্রামের শিশু জায়ান রহমানকে ঝোপঝাড়ঘেরা একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
স্বজনদের স্থানীয়দের ক্ষোভ
নিহত জায়ানের স্বজনদের অভিযোগ—ঘটনার চার দিন পেরোলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে তারা আশঙ্কা এবং হতাশ জনিত ভুগছেন বলে জানেন।
পুলিশের বক্তব্য
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন—
“ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। খুব দ্রুত দায়ীদের আইনের আওতায় আনা হবে।”