1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১২:৪৯|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

‘‘তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০) এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৫৩৪ Time View

মোঃ শাহজাহান বাশার

অদ্য ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১০.৩০ ঘটিকায় প্রধান কার্যালয়ের অডিটরিয়ামে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর অভিষেক ও শপথ অনুষ্ঠান, ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নজরুল ইসলাম খান, বিএনপি -এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধান বক্তা হিসেবে জনাব এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল -এর প্রধান সমন্বয়ক ও বিশেষ অতিথি হিসেবে জনাব সাইফুল আলম নীরব, ঢাকা -১২ -এর বিএনপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর এবং খন্দকার জুলফিকার মতিন, সভাপতি, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ শ্রমিক দলের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০)-এর সভাপতি, জনাব খন্দকার জুলফিকার মতিন উক্ত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে সভা শুরু করেন। তিনি তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসে বিভিন্ন উদ্যোগের কথা বলেন। এছাড়া, তিতাস গ্যাসের কর্মপরিবেশ ঠিক রাখতে সকলে মিলিমিশে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. শাহনেওয়াজ পারভেজ নবনির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর কমিটিকে অভিনন্দন জানান। তিনি জ্বালানী সেক্টরের সর্ববৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে তিতাস গ্যাসের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া, তিতাস গ্যাসের সিস্টেম লস হ্রাসকল্পে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে গুরুত্বআরোপ করেন। তিনি তিতাসের শ্রমিক-মালিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন এবং এ সম্পর্ক আরো উন্নতিকল্পে তাঁর দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন।

উক্ত অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) -এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জনাব নজরুল ইসলাম খান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ও তিতাস গ্যাসের অতীত উজ্জল ইতিহাসের স্মৃতিচারণ করেন। জ্বালানী সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ভাবমূর্তি উজ্জল করার বিষয়ে গুরুত্বআরোপ করেন।

পরিশেষে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ, রেজিঃ নং বি-১৯৪০)-এর সভাপতি, জনাব খন্দকার জুলফিকার মতিন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com