
মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশের অর্থনীতি, রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মাইজভান্ডার দরবার শরীফের বর্তমান ইমাম ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী ওয়াল হুসাইনী। তিনি বলেন, “প্রবাসীদের নানা সমস্যা রয়েছে। বর্তমান সরকার ও দূতাবাসগুলো যদি যথাযথভাবে সচেষ্ট হয় তাহলে দেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং প্রয়োজনীয় সংস্কারও বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়েও প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য কোনো সংস্কার চোখে পড়ছে না।”
রোববার (২৩ নভেম্বর) বিকেলে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সুবাংজায়া মারুফ ও মাসুম গোল্ডেন রোজ কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বিদেশে থাকা অবস্থায় তারা নানামুখী সমস্যার সম্মুখীন হন—শ্রম বাজার সংকট ,আইনি জটিলতা ,দূতাবাসে সেবা জটিলতা ,যথাযথ পরামর্শের অভাব,নথিপত্র সংশোধন ও নবায়ন হয়রানি
তিনি মনে করেন, এসব সমস্যার সমাধানে সরকার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মারুফ অ্যান্ড মাসুম গোল্ডেন রোজ এর চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মাসুম।
এ সময় উপস্থিত ছিলেন—জেনারেল ম্যানেজার: ওমর ফারুক ,অপারেশন ম্যানেজার: ফারুক আহমেদ,এক্সিকিউটিভ অফিসার: কামরুল হাসান, মার্কেটিং ম্যানেজার: মোতালেব হোসেন খোকা ,অ্যাকাউন্ট অফিসার: রাসেল আহমেদ মুন্সী ,মেহেদি হাসান রাতুল ,অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসার: বিলকিছ বিথী ,কমিউনিটি নেতা: আবু কাউছার ভুইয়া
আরো উপস্থিত ছিলেন— মোহাম্মদ আলী, মো. রায়হান, মো. জামালসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির আরও অনেকে।অনুষ্ঠান শেষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা, প্রবাসীদের নিরাপত্তা ও উন্নতির জন্য দোয়া প্রার্থনা করা হয়।