1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:০৬|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

ধান ক্ষেত থেকে মেছো বিড়ালের বাচ্চার উদ্ধার করলেন একজন কৃষক, লালন পালনের পর উন্মুক্ত স্থানে ছেড়ে দেয়া হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৪৪৫ Time View

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় একটি ধান ক্ষেত থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
কৃষকরা ধান কাটার সময় বাচ্চাগুলো ক্ষেতের মধ্যে পায়, এরপর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে লালন পালন পর বড় হলে উন্মুক্ত করা হবে তাদের।

দুপুরে মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধারের পর ফরিদপুর বন বিভাগে রাখা হয়েছে। সেখানে তাদের লালন পালন করা হচ্ছে। এর আগে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের রাসেল মাতুব্বর বিলুপ্তপ্রায় মছো বিড়ালের তিনটি বাচ্চা ধান ক্ষেত থেকে উদ্ধার করে।

রাসেল মাতুব্বর বলেন, উপজেলার নটখোলা মাঠে ধান কাটার সময় ক্ষেতের মাঝে বাচ্চাগুলো দেখতে পাই। তখন আমার কাছে মনে হচ্ছিল বাচ্চাগুলো মেছো বাঘের হবে। এ সময় বাচ্চাগুলোর মা দৌড়ে পালিয়ে যায়। তখন ফাঁকা জায়গায় বাচ্চাগুলো থাকলে নিরাপদ মনে হচ্ছিল না আমার। তাদের দেখে খুব মায়া লাগে আমার, তখন আমি উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। পরে বন বিভাগের লোকজনকে খবর দেয়া হয়, তারা এসে বাচ্চা তিনটি নিয়ে যান।

সামাজিক বন বিভাগের ফরিদপুরের ফরেস্ট রেঞ্জার (পূর্বগঙ্গাবদী এস এফ এনটিসি) তাওদ হোসেন বলেন, খবর পেয়ে বাচ্চা তিনটা উদ্ধার করে আমাদের কাছে রাখা হয়েছে। এগুলো মেছো বিড়ালের বাচ্ছা। সচরাচর দেখা যায় না। সাধারণত এরা ক্ষতিকর নয়। কৃষি জমির ইঁদুর খায়। তিনি আরো বলেন, বাচ্চা তিনটির বয়স এক মাসের মতো হবে। হাঁটাচলা করতে পারে, তবে এত ছোট বাচ্চা এই মুহূর্তে ছাড়া ঠিক হবে না। যার কারণে তাদের মাছ খাওয়ানো সহ লালন পালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম বলেন, মেছো বিড়ালের বাচ্চা তিনটি আপাতত আমাদের হেফাজতে আছে। লালন পালনের পরে বড় হলে অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com