1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:০৫|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

সালথায় নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সংযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩২ Time View

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে সংযুক্ত করার প্রতিবাদে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সালতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্স ও মিডওয়াইফারা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা বিক্ষোভ মিছিল করেন এবং তারপরে শেষে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তি মুখে পড়েন। জরুরি সেবা না পেয়ে হাসপাতাল জুড়ে রোগীদের ছোটাছুটি ও হতাশা দেখা যায়।

সিনিয়ার স্টাফ নার্স শুভঙ্কর বিশ্বাস বলেন, আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ বেলা ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মসূচি পালন করেছি। আমরা চাই না কোন রোগী কষ্ট পাক। তাই জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি,
নার্সদের ন্যায্য অধিকার, ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। দাবি না মানা হলে আগামী মঙ্গলবার থেকে লাগাতার আন্দোলন চলবে।

এ সময় সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম, সুমিত্রা মন্ডল, হেনা সিদ্দিক, শাহনাজ পারভীন, জুয়েল সহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও মিডওয়াইফারা তাদের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন, তা যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে আশা করি দ্রুত সমাধান হবে এবং আমরা মনোযোগ সহকারে যেন কাজ করতে পারি এদিকে খেয়াল রাখার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com