1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:০৩|
শিরোনামঃ
সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সিলেট বিএনপি’র পদ ফিরে পেলেন আরো দুই নেতা আলীকদমে নয়াপাড়া যুব সংঘের অভিযানে দুইজন ই/য়া/বা ও গাঁ/জা সেবনকারী আটক

বোয়ালমারী মহাসড়কের পাশ থেকে অজ্ঞতা যুবকে লাস উদ্ধার করেছেন বোয়ালমারী থানা পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৪০৬ Time View

পরিচয় রহস্যে ঘেরা, এলাকাজুড়ে উদ্বেগ–চাঞ্চল্য**

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বনচাঁকি রামচন্দ্রপুর ব্রিজের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লা/শ উ/দ্ধা/র করেছে বোয়ালমারী থানা পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বেলা ৩ টার দিকে মহাসড়কের পাশে সন্দেহজনকভাবে লা/শ পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লা/শ উ/দ্ধার করে।

স্থানীয় সূত্রে যায়, দুপুরের দিকে ব্রিজের দক্ষিণ পাশে ঝোপের ভেতরে একজন মানুষকে উল্টে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী এগিয়ে যান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন ব্যক্তিটি মৃত। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায়, এবং সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে পড়ে যায়।

লা/শের শরীরে কিছু ঘা ও আঁচড়ের দাগ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সেগুলো হ/ত্যা নাকি দুর্ঘটনা—এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫–৩০ বছর। তার পরিচয় শনাক্তের মতো কোনো পরিচয়পত্র বা মোবাইল ফোন লা/শের কাছে পাওয়া যায়নি।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে লা/শ টি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, গভীর রাতে অন্য কোথাও থেকে হ/ত্যা করে লা/শটি মহাসড়কের পাশে এনে ফেলে দেওয়া হতে পারে। তবে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না।

পরিচয় শনাক্তের জন্য আশপাশের এলাকার নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে। বলে পুলিশ জানান,এছাড়াও নিকটস্থ দোকান বা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com