
মোঃ শাহজাহান বাশার
,সিনিয়র স্টাফ রিপোর্টার:
ঐক্যবদ্ধ আহলে সুন্নত ওয়াল জামাত আগামী ২৩ আগস্ট, শনিবার অনুষ্ঠিতব্য কাউন্সিল সফল করার লক্ষ্যে ছারছিনা দরবার শরীফের পীর সাহেবের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা সম্পন্ন করেছেন। পীর সাহেব কাউন্সিলের সাথে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করেছেন এবং কাউন্সিলের জন্য দাওয়াত গ্রহণ করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা, নবী বংশের ৩১তম নূরানী আওলাদ আলহাজ্ব আল্লামা শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী, ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সাহেব আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, আল্লামা জয়নুল আবেদীন জুবায়ের, আল্লামা এম এ মতিন, স ম আব্দুস সামাদ, আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা, ড.আল্লামা কাফিলুদ্দীন সরকার ছালেহী, ড. আব্দুল ওয়াদুদ, আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা মোশাররফ হোসেন হেলালি এবং আল্লামা অধ্যক্ষ আবুল ফারাহ ফরিদ উদ্দিন এডভোকেট মোখতার আহমেদ সিদ্দিকী প্রমুখ।

সভায় বক্তারা একমত পোষণ করেন যে, কাউন্সিলের সাফল্য নিশ্চিত করতে সকল স্তরের আহলে সুন্নত ওয়াল জামাতের নেতৃবৃন্দকে একত্রিত হয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। পীর সাহেবের আশীর্বাদে এবং মাইজভান্ডারী ও অন্যান্য দরবার শরীফের সমর্থনে আশা করা যাচ্ছে যে, আসন্ন কাউন্সিলের মাধ্যমে ঐক্যবদ্ধ আহলে সুন্নত ওয়াল জামাত আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।