1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩৬|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

সালথায় কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯০ Time View

মোঃ ইলিয়াছ খান

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং এর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আতিক মোল্লার সভাপতিত্বে ও যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজ খানের সার্বিক তত্ত্বাবধানে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ। সাবেক প্রচার সম্পাদক, মোঃ নাসির মাতুব্বর, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল মাতুব্বর।

অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মুরাদা মাতুব্বর, জাহিদ মাতুব্বর, ডাঃ কামরুল হাসান মজনু, যুবদল নেতা শাফিকুল ইসলাম , বালাম হোসেন, বিএনপি নেতা ছামাদ মাতুব্বর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস উক্ত টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সোহাগ সহ বিএনপি’র নেতাকরীবৃন্দ ও হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় সীতারামপুর ফুটবল একাদশ বনাম ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর নিউ লাইফ হাসপাতাল ফুটবল (০৩) সীতারামপুর ফুটবল একাদশ কে (০১)গোলে হারিয়ে ফরিদপুর নিউ লাইফ ফুটবল একাদশ জয় লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com