1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪১|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

*ছাতকে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের কঠোর অভিযান ড্রেজার ও বাল্কহেড জব্দ, দুইজনকে কারাদণ্ড*

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭২৬ Time View

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক এবং বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের ফরেস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস।

অভিযানে দুইজনকে আটক করা হয়—ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট গাংপার গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই গোলাম সারোয়ার, বন-বিট কর্মকর্তা মো. আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।

এছাড়া অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর-আবদালি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়।

উপজেলা বন-বিট কর্মকর্তা মো. আয়ুব খান উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত এসব পরিবেশ বিধ্বংসী সরঞ্জাম রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

ছাতক ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, “পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com