1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৪০|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

ছাতকে অবৈধ বালু-পাথর ও মাদক দমনে কঠোর অবস্থানে ইউএনও তরিকুল* *অপরাধীদের মাঝে আতঙ্ক, সাধারণ মানুষের মাঝে স্বস্তি*

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৮ Time View

ছাতক উপজেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলা, যা একসময় প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনার ঠিকানা ছিল, দীর্ঘদিন ধরে অবৈধ বালু ও পাথর উত্তোলনের কারখানায় রূপ নিয়েছিল। সুরমা, চেলা ও পিয়াইন নদীসহ সংরক্ষিত বনাঞ্চল ও জলাধার থেকে চলতো নির্বিচারে বালু-পাথর তোলার মহোৎসব। ফলে একদিকে প্রাকৃতিক ক্ষতি, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ।

২০২৪ সালের ১১ নভেম্বর ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মো. তরিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি অবৈধ উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে অভিযান শুরু করেন।

ইউএনও’র নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একের পর এক অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শুধু বালু-পাথর নয়, মাদক নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছেন তিনি।

তার এ উদ্যোগে অপরাধীরা আতঙ্কিত হলেও সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। স্থানীয়রা বলছেন, “এতদিন পরে একজন ইউএনও দেখলাম, যিনি সত্যিকার অর্থে ছাতকের উন্নয়নের জন্য কাজ করছেন।”

*নির্বাহী কর্মকর্তার বলিষ্ঠ পদক্ষেপ ছাতককে বদলে দিচ্ছে — এমনটাই মনে করছে সচেতন মহল।*

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com