1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩৯|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

নাশকতা মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিয়ে পালাল ছাত্রলীগ নেতা—অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে!*

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০৩ Time View

ছাতক উপজেলা প্রতিনিধি , সাজ্জাদ মাহমুদ মনির:

 

সুনামগঞ্জের ছাতকে চাঞ্চল্যকর এক ঘটনায় পুলিশের হাত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। এ সময় অভিযুক্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে পুলিশের কাজে বাধা দেয় বলে অভিযোগ করেছে থানা পুলিশ।

জানা যায়, গত *মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত* ৯টার দিকে জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্বহাটি এলাকার মৃত আতাউর রহমান আতা মিয়ার ছেলে, নাশকতা মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ ওরফে জয়কে গ্রেপ্তার করতে গেলে, *ছাত্রদলের নেতৃত্বে থাকা একটি গ্রুপ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং জয়কে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়।*

এই ঘটনায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হযরত আলী *পরদিন বুধবার দুপুরে* ছাতক থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রলীগ নেতা মাহতাব আহমদ জয়সহ ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।

পুলিশ জানায়, *এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে* এবং *বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।*

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com