1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫২|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

চান্দিনা মোকামবাড়ি জামে মসজিদের দান বাক্সের টাকা ছিনতাই এর চেষ্টা, দেশীয় অস্ত্রসহ পাঁচজন আটক।।

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২০ Time View

কুমিল্লার চান্দিনায় ৩ ই বেংগল রেজিমেন্ট, চান্দিনা কর্তৃক মোকামবাড়ি জামে মসজিদ এর আওয়ামীলীগ সমর্থিত সাবেক মসজিদ কমিটির সদস্য এবং তাদের সমর্থক নাশকতা পরিস্থিতি তৈরী করার সময় পাঁচজন আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উল্লেখ্য যে, ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জুম্মার নামাজের পর চান্দিনা মোকামবাড়ি জামে মসজিদে সাবেক মসজিদ কমিটির সদস্যরা এবং তাদের সমর্থক (আওয়ামীলীগ সমর্থিত) দান বাক্স ছিনতাই করার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে। উক্ত সময়ে তারা আগত মুসুল্লিদের ভেতরে যারা উক্ত অপরাধ কর্মকান্ডের প্রতিবাদ করছিলো তাদেরকে ধরে মারধর করে এবং দায়িত্বরত ইমামের সাথে দুর্ব্যবহার করে বলে তাকে উলঙ্গ করে চান্দিনা উপজেলায় জনসম্মুখে হাঁটানো হবে। পরবর্তীতে উক্ত সন্ত্রাসী দল মসজিদের বাইরে থাকা তাদের বিপরীত দলের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। তাৎক্ষণিক ভাবে বিষয়টি চান্দিনা আর্মি ক্যাম্প অবগত হওয়ার পর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে, এসিল্যান্ড চান্দিনা এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং সফলভাবে প্রধান অভিযুক্তদের আটক করা হয়।👈 বিভিন্ন ছবি এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের সনাক্ত করা হয় এবং সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন মোঃ শিমুল, শরীফ মিয়া, আরিফুল ইসলাম, জাফর আলী এবং রবিউল। গ্রেফতারকৃত ব্যক্তিবর্গদের কাছ থেকে ০২ টি মোবাইল ফোন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং ০১টি সুইস গিয়ারের ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত সরঞ্জামাদি এবং গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে চান্দিনা থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে চান্দিনা থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com