1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫২|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে তিন রাজনৈতিক নেতা আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫৯ Time View

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে তিন রাজনৈতিক নেতাকে আটক করেছে যৌথবাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

আটককৃতরা হলেন— চান্দিনা পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন এবং রমিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর।

রবিবার রাতে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির ধারায় মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র ও মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার বনানীস্থ আলীসা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি কোম্পানির ম্যানেজার মো. রেজাউল করিম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্রয় করেন।

রোববার বেলা পৌনে ২টার দিকে মালামাল নিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিলে মো. ওয়ালী উল্লাহ ওই ম্যানেজারের মোবাইলে কল দিয়ে তার রাজনৈতিক পরিচয় দেন এবং জানান, মালামাল নিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে।

পরে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার অলিউল্লাহকে সমিতির স্টোররুমে আসতে বলেন। সেখানে অলিউল্লাহ অপর দুই আসামিকে সঙ্গে নিয়ে চাঁদার টাকা আদায়ের চেষ্টা করে। টাকা না দিলে ম্যানেজারকে হত্যার হুমকি দেওয়া হয়।

বিষয়টি সেনাবাহিনীর ক্যাম্পে জানানো হলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে আটক করে চান্দিনা থানায় সোপর্দ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com