1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. jamalhossain622423@gmail.com : jugantornews24 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৫৮|
শিরোনামঃ
নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ড. এম এ কাইয়ুমের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ইউথ কমিউনিটি ঢাকা-১১ জামালপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা বিএনপির আয়োজনে – সাভার ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা ও চোলাইমদ উদ্ধার ভোলার ৭ উপজেলায় দুদকের ‘সততা স্টোর’: নৈতিকতা চর্চার এক নতুন দিগন্ত মধ্যনগরে বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু তানোরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আসামিদের গ্রেপ্তারের দাবি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদ দারী নেতা ছাড়া কর্মীরা কি কোন অপরাধ করে নি? দক্ষিণ সুরমায় তীর শিলং জুয়া যেন থামছেই না বোয়ালমারীতে বিএনপি জনসভা স্থগিত, খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল

জাউয়াবাজারে নতুন হাইওয়ে পুলিশ ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন*

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬৯ Time View

স্টাফ রিপোর্টার, সাজ্জাদ মাহমুদ মনিরঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এ ক্যাম্প চালু করা হলো, যা সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো: রেজাউল করিম। সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুজ্জামান শিলু সহ আরও অনেকে।

স্থানীয়রা মনে করছেন, এই পুলিশ ক্যাম্পের মাধ্যমে সড়কে অপরাধ দমন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে, যা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025           Themes by BDITWork.com